দেশব্যাপী শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র সূচনা হয়েছে বাগেরহাটেও
। তৃণমূল থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বাগেরহাটে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম সক্রিয়ভাবে অংশ নেন। তিনি এক ক্ষুদে জানান, গত ২ মে প্রধানমন্ত্রী সিলেট থেকে ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন এবং সেই সাথে বাগেরহাট স্টেডিয়ামেও ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্বোধনী অনুষ্ঠানটি জেলা প্রশাসকের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলেও বিকেলে এম এ সালাম সরাসরি স্টেডিয়ামে উপস্থিত থেকে মাঠের কার্যক্রমের সূচনা করেন।
এম এ সালামের এই অংশগ্রহণ স্থানীয় শিশু-কিশোর ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। আশির দশকের জনপ্রিয় ‘নতুন কুঁড়ি’র আদলে নেওয়া এই উদ্যোগ বাগেরহাটের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
