অনৈতিক কার্যকলাপসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য মফিজুর রহমান মামুনকে দলের সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। তিনি ঢাকা মহানগর উত্তর-পল্লবী থানাধীন ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দলের সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কার্যকলাপসহ সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য ঢাকা মহানগর উত্তর-পল্লবী থানাধীন ৯১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মফিজুর রহমান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
