বিকেলের মধ্যে ৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ মে ২০২৬, ১২:২৩ পিএম

বিকেলের মধ্যে দেশের অন্তত ৮টি জেলায় ঝড়ো হাওয়াসহ কালবৈশাখীর আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৬ মে) সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসকে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, নওগাঁ, রংপুর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার কিছু স্থানে বিকেল ৩টার মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এ অবস্থায় বজ্রপাতের সময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন