আবারও স্বর্ণপদক নিজেদের করে রাখল ভারত। নিশিনের কারোগি স্পোর্টস পার্কে পুরুষ ক্রিকেট ফাইনালে আজ তারা ১৯ রানে পাকিস্তানকে হারিয়ে স্বর্ণ জিতেছে টিম ইন্ডিয়া। তাতেই প্রথমবার এশিয়ান গেমসে অংশ নিয়ে শ্রেষ্ঠত্বের পদক গলায় ঝুলালেন ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। সেইসঙ্গে নিজেকে নিয়ে গেলেন ইতিহাসের পাতায়।
সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে স্বর্ণ পদক জয়ের অবিস্বরণীয় কীর্তি গড়লেন সূর্যবংশী। ১৫ বছর ৬ মাস ও সাত দিন বয়সে তিনি ভাঙলেন শুটার সৌরভ চৌধুরীর রেকর্ড। ২০১৮ এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ১৬ বছর ৩ মাস ও ৯ দিন বয়সে স্বর্ণ পান ভারতীয় শুটার। সূর্যবংশী মাত্র ১৫ বছর বয়সে সোনালি ধাতুর পদক জিতলেন।
সব পদকজয়ীদের মধ্যে সূর্যবংশী দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে পদক জিতলেন। ২০২৩ সালে হাংঝুতে শেষ এশিয়ান গেমসে নারীদের ৩০০০ মিটার রিলে ইভেন্টে ১৫ বছর ৩ মাস ১১ দিন বয়সী সাঞ্জানা বাথুলা ব্রোঞ্জ জিতেছিলেন।
অভিষেক শর্মার ব্যাটে ভারত ৬ উইকেটে ২১১ রান করেন। ২৮ বলে ৬১ রানের ইনিংস খেলার পথে তিনি সাত ছয় মারেন। তিলক ভার্মা ২২ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তান রান তাড়ায় নেমে হাসান নওয়াজের ব্যাটে আশা দেখছিল। কিন্তু ৫১ বলে তিনি ৯৬ রান করে মাঠ ছাড়ার পর ম্যাচ নিয়ন্ত্রণে নেয় ভারত। ৬ উইকেটে ১৯২ রানে থামে পাকিস্তান।
আর তাতেই স্বর্ণপদক জিতে ভারত। অন্যদিকে, রৌপ্য পদকেই সন্তুষ্ঠ থাকতে হয় পাকিস্তানকে। অন্যদিকে এই ইভেন্টে বাংলাদেশকে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছে শ্রীলঙ্কা।
