১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক নিরাপত্তা ও জনসমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সাধারণের জন্য টোল মুক্ত থাকবে। আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সাধারণ যানবাহনের জন্য উন্মুক্ত থাকবে এবং এ সময় কোনও টোল আদায় করা হবে না।
