বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষস্থান অর্জন করল বিওয়াইডি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ জুন ২০২৬, ১১:০২ এএম

বাংলাদেশসহ বিশ্ববাজারে বিওয়াইডির পরিবেশবান্ধব প্রযুক্তির জয়জয়কারবিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান ‘বিওয়াইডি’ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। সেন্টার অব অটোমোটিভ ম্যানেজমেন্ট (সিএএম) প্রকাশিত ‘অটোমোটিভ ইনোভেশনস রিপোর্ট ২০২৬’-এ শীর্ষস্থান অধিকার করেছে প্রতিষ্ঠানটি। প্রথমবারের মতো কোনো চীনা অটোমোবাইল উৎপাদক এই গৌরব অর্জন করল।

প্রতিবেদনের ২২তম সংস্করণে ৩৬টি বৈশ্বিক অটোমোটিভ গ্রুপের ৮৬৭টিরও বেশি উদ্ভাবন মূল্যায়ন করা হয়। এতে বিওয়াইডি ১৫৭.২ ইনডেক্স পয়েন্ট পেয়ে ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে পেছনে ফেলে শীর্ষস্থান নিশ্চিত করে। একই সাথে প্রতিষ্ঠানটি ‘মোস্ট ইনোভেশন ভলিউম ব্র্যান্ড ২০২৬’-এর স্বীকৃতিও পেয়েছে।

ব্যাটারি প্রযুক্তি ও ইন্টেলিজেন্ট ড্রাইভিং সিস্টেমে ক্রমাগত উদ্ভাবনের মাধ্যমে ইভি ইন্ডাস্ট্রিতে নতুন মানদণ্ড স্থাপন করছে বিওয়াইডি। উল্লেখ্য, সম্প্রতি প্রতিষ্ঠানটি দুইটি মেগা-ইভেন্টের মাধ্যমে বাংলাদেশে ৯০টি এনইভি ক্রেতাদের কাছে হস্তান্তর করেছে।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন