বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পিএম

দেশের ইতিহাসে সবচেয়ে বড় উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করেছে  বাংলাদেশ বিমান। আমেরিকান বোয়িং কোম্পানীর সাথে ৩৫ হাজার কোটি টাকায় ১৪টি জাহাজ কিনবে রাষ্ট্রীয় সংস্থা বিমান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

প্রস্তাবিত এই চুক্তির আওতায় বিমান মোট ১৪টি নতুন উড়োজাহাজ কিনবে। এর মধ্যে রয়েছে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার, ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স জেট।

ড্রিমলাইনারগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার রুটে এবং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজগুলো আঞ্চলিক ও স্বল্প দূরত্বের রুটে ব্যবহার করা হবে।

বিমানের পক্ষে সদ্য নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে তাদের একজন প্রতিনিধি চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন