ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ল ১০ ঘর

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ১০টি বসতঘর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনায় সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছে ১৪টি পরিবার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গজারিয়া গ্রামের ওই ১০টি ঘরে ১৪ পরিবার বসবাস করত। সকালে আলফাজ মিয়ার ঘরের মিটারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এরপর তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কিত হয়ে স্থানীয়রা যার যার মতো করে আগুন নেভাতে চেষ্টা চালায়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক মো. ফারুক আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন