ভালবাসি প্রিয়সী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৯ আগস্ট ২০২২, ০৩:৫০ পিএম

ভালবাসি বলেই,
সহ্য করি শত অভিযোগ।
ভালবাসি বলেই,
বারে বার ফিরে আসি।
ভালবাসি বলেই,
শত দুঃখের মাঝেও তোমায় খুজি।

চাইলেই পারো দুরে কোথাও ঠেলে দিয়ে,
চলে যেতে অন্দরমহলে।
এটা-ওটা বলে, অভিযোগের সুরে
যেতে পারো গহীন অরন্যে।

ভালবাসি আর ভালবাসো
দুটো কে এক করে
থাকতে পারি একজনম।

হোক না শত রাগ-অভিমান
হোক ঝগড়া-ঝাটি।
তবুও একে অপরকে ভালবাসি।

মান- অভিমান, ঝগড়া
হতে থাকুক।
ভালবাসা বাড়তে থাকুক।
ছেড়ে যাওয়ার কথা
মুখে না আসুক।
দুটি মানুষের ভালবাসায়
পূর্নতা আসুক৷

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর