ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০২:০২ PM

ভিসা আবেদনকারীদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসার আবেদন প্রক্রিয়ায় সঠিক তথ্য যাচাই এবং তৃতীয় পক্ষের মাধ্যমে সেবা গ্রহণ বা কাউকে অর্থ প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাসটি।

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় মার্কিন দূতাবাস।

দূতাবাস বলছে, ‘আপনার ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আপনারই। নিজেই ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিন অথবা পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য বা বন্ধুর সাহায্য নিন।’

তবে ভিসা সংক্রান্ত কাজে তৃতীয় পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। তারা বলেছে, ‘তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকুন।’