ভুয়া মুক্তিযোদ্ধা ঠেকাতে ডিসিদের সহায়তা চান ইশরাক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ মে ২০২৬, ০৪:০২ পিএম

মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে অনিয়ম ঠেকাতে জেলা প্রশাসকদের (ডিসি) সহযোগিতা চেয়েছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 

মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত ডিসিদের দেওয়া প্রস্তাবের ওপর আলোচনা শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস প্রজেক্টের মাধ্যমে যে ৩০ হাজার বাসস্থান নির্মাণ হচ্ছে তার মধ্যে ১৭ হাজার ৮০০টি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আরও নির্মাণ করা হচ্ছে।

সম্মেলনের তৃতীয় দিনে স্থানীয় সরকার, পররাষ্ট্র, বিদ্যুৎ জ্বালানিসহ প্রায় ৯টি মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে ডিসিদের দেওয়া প্রস্তাবের ওপর আলোচনা শেষে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা ডিসিদের নির্দেশনা দেন। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন