ভোট শেষে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ জুন ২০২৪, ১১:৩৮ এএম

আধিপাত্য বিস্তার নিয়ে নির্বাচনের শেষে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আয়োশ রহমান এজাজ নামের এক যুবক নিহত হয়েছেনবুধবার (৫ জুন) ভোটগ্রহণ শেষে পৌর এলাকার কলেজপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।এজাজের বাড়ি কলেজ পাড়াতেই। সে ছাত্রলীগের কর্মী ।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আনারস প্রতীকের প্রার্থী শাহাদাৎ হোসেন শোভনের পক্ষে কলেজপাড়ায় দুটি নির্বাচনী ক্যাম্প বসানো হয়।এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পরে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় এজাজ গুলিবিদ্ধ হন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, দুই পক্ষের সংঘর্ষে ১ যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায় রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন