ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ অক্টোবর ২০২৬, ০৮:১৯ এএম

ভোলার বোরহানউদ্দিনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বোরহানউদ্দিন পৌরসভায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান জিহাদ (২৯) এবং বোরহানউদ্দিন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সুমন পঞ্চায়েত (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছাত্রলীগের এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রায় পাঁচ মাস আগেও একটি মামলায় মেহেদী হাসান জিহাদকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন