মঙ্গলবার থেকে শীত আরও বাড়বে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম

সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শীত আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে বলেন, আগামীকাল তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, তবে শীত বাড়লেও কুয়াশা কিছুটা কমতে পারে কাল। সেক্ষেত্রে শেষ বিকেলে সূর্যের দেখা মিললেও মিলতে পারে আগামীকাল। যদি সেটা না হয়, তাহলে হয়তো পরশু সূর্য দেখা যেতে পারে।

এদিকে ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলে ঘন কুয়াশার কারণে সোমবার সূর্যের দেখা মেলেনি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ১০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এটি ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর