মতলব উত্তরে ঘাতক অটোরিকশা কেড়ে নিলো শিশুর প্রাণ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৯ পিএম

ফয়েজ আহামেদ মাহিন, চাঁদপুর জেলা প্রতিনিধি ::

চাঁদপুরের মতলব উত্তরে ফরাজীকান্দি ইউনিয়নে অটোরিকশা চাপায় মুসলিম আক্তার (৯) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত মুসলিমা উপজেলার ফরাজী কান্দি ইউনিয়নের বালুরচর গ্রামের মোঃ আলমগীর বকাউলের মেয়ে। 

৫ ফেব্রুয়ারি রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা আহত অবস্থায় মুসলিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যার দিকে মুসলিমাকে মৃত ঘোষণা করে।

নিহত মুসলিমার স্বজনরা জানান, চরমাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলেন মুসলিমা। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা এসে মুসলিমাকে ধাক্কা দেয়। আশপাশের লোকজন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

পরে তার অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। তবে শেষ পর্যন্ত মুসলিমাকে বাঁচানো যায়নি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর