মতলব টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ মার্চ ২০২৫, ০৫:২৭ এএম

চাঁদপুর জেলা প্রতিনিধি ::

মতলব টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ ) দুপুরে ছেংগারচর বাজারস্থ কার্যালয়ে উপজেলায় কর্মরত স্যাটেলাইট টেলিভিশন সংবাদকর্মীদের নিয়ে এ কমিটি গঠন করা হয়।
এতে আনন্দ টিভির মতলব প্রতিনিধি ফারুক হোসেনকে আহ্বায়ক ও এশিয়ান টিভির মতলব প্রতিনিধি সুমন আহমেদকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন বিজয় টিভির মতলব প্রতিনিধি কামরুল হাসান রাব্বি, সদস্য আর টিভির মতলব প্রতিনিধি ইস্রাফিল খান বাবু, চ্যানেল এস এর মতলব প্রতিনিধি মনিরুল ইসলাম মনির।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর