দুর্ঘটনা কমাতে সারা দেশের মহাসড়ক সিসিটিভি ক্যামেরায় বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। মহাসড়কের পর আঞ্চলিক সড়কগুলোও সিসিটিভির আওতায় আনা হবে বলেও জানান তিনি।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা শেষে একথা জানান সড়কমন্ত্রী।
মন্ত্রী বলেন, সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার মানুষ মারা যায়। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা তাদের সেফটি নিশ্চিত করতে পারিনি।
সড়কমন্ত্রী বলেন, থ্রি হুইলার বা ধীরগতির যানবাহন বন্ধ করার নির্দেশ দেওয়া আছে।
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন প্রকল্পে অধিগ্রহণের কাজ করতে হয়, সে কারণে জেলা প্রশাসকদের সহযোগিতার প্রয়োজন পড়ে। তাই জেলা প্রশাসকরা যাতে সহযোগিতা করেন, সেজন্য নানা নির্দেশনা দেওয়া হয়েছে।
