মাকে দেখতে হাসপাতালে তারেক রহমান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

১৭ বছর পর দেশে ফিরে পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত সংবর্ধনা মঞ্চে বক্তব্য শেষে অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটের দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

এর আগে বিকাল ৩টা ৪৮ মিনিটে গণসংবর্ধনার মঞ্চে বক্তব্য শুরু করেন তারেক রহমান। সাদা শার্ট কালো প্যান্ট পরিহিত তারেক রহমান স্টেজে পৌঁছে হাত নেড়ে নেতাকর্মীদের স্বাগত জানান। এ সময় তাকে একনজর দেখতে সড়কের দুই পাশে লাখ লাখ নেতাকর্মী জড়ো হন।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর