জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর পাঁচটায় আর্জেন্টিনার বুয়েনস এইরেসের মনুমেন্তালে মেসির বিদায়ী ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত ম্যাচ উপলক্ষে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে জনসমাগম দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
তবে অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি মেসির বিদায়ী ম্যাচ উপলক্ষে আজকে বুয়েনস আইরেসে হওয়া জনসমাগমের দৃশ্য নয় বরং, ২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ডিসেম্বর মাসে দেশটিতে উদযাপন করা হয়। সেই উদযাপনের দৃশ্য এটি।
বিস্তারিত
অনুসন্ধানে Yahoo Sports এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২১ ডিসেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। Yahoo Sports ভিডিওর ক্যাপশনে লিখেছে, আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপনের প্যারেডে বুয়েনস আয়ার্সের রাস্তাগুলো মানুষে ঠাসা।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে Yahoo Sports এর ওয়েবসাইটে একই তারিখে প্রচারিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ বিশ্বকাপ জয়ের পর মেসি ও আর্জেন্টিনা দলের দেশে ফেরাকে ঘিরে বুয়েনস আয়র্সে অনুষ্ঠিত এক বিশাল গণউৎসব, যেখানে আনুমানিক ৫০ লাখ মানুষ অংশ নিয়েছিল। সেই বছরের ২০ ডিসেম্বর এই গণউৎসব পালিত হয়েছিল।
একই তথ্যে তখন সংবাদ প্রকাশ করেছিল একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।
অতএব, মেসির বিদায়ী ম্যাচ উপলক্ষে আর্জেন্টিনার রাজধানীতে জনসমাগমের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি আজকের নয়, পুরোনো ভিন্ন ঘটনার।
