রাজধানীতে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০২:০৬ এএম

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে ১৪ তলা একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে আগুন লাগে বলে খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর সূত্রে জানা যায়, কাঁটাবনে ১৪ তলা বিশিষ্ট একটি ভবনের ১২ তলায় দুটি ফ্লাটে আগুন লাগে। পরে পলাশী ইউনিটের দুটি দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

বিস্তারিত আসছে…

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর