রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিবন্ধীদের প্রত্যাশা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিবন্ধী রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশ জানিয়ে ডিস্যাবিলিটি রাইটস ওয়াচ ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) মাধ্যমে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। 

এতে বলা হয়, রাজনৈতিক দলগুলোর কাছে তারা তিন ভাগে প্রত্যাশা করা হচ্ছে। প্রথমটি হলো প্রতিবন্ধিতা বিষয়ে জাতীয় কমিটমেন্ট রক্ষা করা। এখানে জাতীয় বাজেটে বরাদ্দ দেওয়া কথা উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয়টি হলো আন্তর্জাতিক কমিটমেন্ট রক্ষা করা। এখানে  জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ (সিআরপিডি), আর দ্বিতীয়টি হলো টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ (এসডিজি)।

তৃতীয়ও শেষটি হলো সাধারণভাবে কিছু প্রত্যাশা। এতে জাতীয় সংসদে প্রতিবন্ধীদের অংশ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবন্ধী জানায়, জুলাই বিপ্লবের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিবেশে মূলধারার রাজনৈতিক দলগুলো অনেক বেশি জনবান্ধব হয়েছে। দেশের আপামর জনসাধারণের সমস্যা এবং তাদের উন্নয়নের পথে বাধাগুলো অনেক বেশি গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করছে। এ অবস্থায় তাদের এই প্রত্যাশাগুলো রাজনৈতিক দলসমূহ গুরুত্বের সঙ্গে দেখবে বলে বিশ্বাস তাদের।

 

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন