রাজশাহীতে বৃষ্টিতে গোসল করতে গিয়ে সাহাবুল নামের এক কলেজ শিক্ষার্থী বজ্রপাতে নিহত হয়েছেন । আজ রোববার বিকেল ৫ টার দিকে মহানগরীর হেতমখাঁ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত সাহাবুল রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মোহনপুর ভাতুড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায় , সাহাবুল বিকেলে গোসল করতে হেতেমখাঁ এলাকার রাতের মায়া হোষ্টেলের ছাদে গেলে সেখানে আকস্মিক বজ্রপাত তিনি গুরুতর আহত হয়।
পরে তাকে সহপাঠি ও স্থানীয় লোকজন ঘটনাটি জানতে পেরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারকে মৃতদেহ বুঝিয়ে দেয়া হবে।
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরও খবর
১
বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
২
কূটনৈতিক সম্পর্ক জোরদারে ১৩ দেশে নতুন রাষ্ট্রদূত পাঠাচ্ছে মালয়েশিয়া
৩
ভোলার আলোচিত মিতু হত্যার তদন্ত চলমান, ফেইজবুকে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান পুলিশ সুপারের
৪
সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
৫
