রাফিনহার দুর্দান্ত হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে এবার বার্সেলোনার ‘সেভেনআপ’

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ এএম

প্রতিপক্ষের জালে গোল-উৎসব করাটাকে যেন নিয়মে পরিণত করে ফেলেছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় আজও তার প্রমাণ দেখাল হ্যান্সি ফ্লিকের দল। নিজেদের মাঠে রাফিনহার হ্যাটট্রিকের সৌজন্যে কাতালান ক্লাবটি ৭-২ গোলে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে রেসিং স্যান্টান্ডারকে।

এর ফলে চলতি মৌসুমে সব ধরণের প্রতিযোগীতামূলক টুর্নামেন্টে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে পাঁচটিতেই প্রতিপক্ষের জালে অন্তত পাঁচ কিংবা তারও বেশি গোল করল কাতালান ক্লাবটি। 

নিজেদের মাঠ ন্যূ ক্যাম্পে বুধবার রাতে শুরু থেকেই দাপট দেখায় বার্সেলোনা। ম্যাচের ২৫ মিনিটেই ব্যবধান দ্বিগুন করে স্বাগতিক শিবির। প্রথমার্ধের অষ্টম মিনিটে রেসিং স্যান্টান্ডারের বিপক্ষে গোল উৎসবের শুরুটা করেন জুয়াও কান্সেলো। ২৫তম মিনিট ব্যবধান দ্বিগুন করেন কাতালান অধিনায়ক রাফিনহা। এরপর ৪২ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় আর ৬৭ মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করেই হ্যাটট্রিক পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান তারকা। চলতি মৌসুমে যা রাফিনহার প্রথম হ্যাটট্রিক করার অবিস্বরণীয় কীর্তিও।

বার্সেলোনার হয়ে এদিন একটি করে গোল করেন জুয়াও কান্সেলো, গ্যাব্রিয়েল জেসুস এবং লামিন ইয়ামালও। এছাড়া কাতালানদের বাকী গোলটি ছিল আত্মঘাতি। সফরকারীদের হয়ে একটি করে গোল করেন যথাক্রমে গুইয়ে এবং যাবিরি। 

এই জয়ের ফলে ছয় ম্যাচ থেকে সমান ছয় জয়ে আঠারো পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষে ‍অবস্থান করছে বার্সেলোনা। সমানসংখ্যক ম্যাচ থেকে পনেরো পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। যেখানে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ। যারা এদিন ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ওসাসুনাকে। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন