রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আইন কমিশনের চেয়ারম্যান জিনাত আরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৫ পেশ করেছে।

সোমবার বঙ্গভবনে এ প্রতিবেদন পেশ করা হয়। এ সময় কমিশনের চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি দেশের বিদ্যমান আইন-কানুন যুগোপযোগী ও মানুষের জন্য কল্যাণকর করতে উদ্যোগ গ্রহণের জন্য আইন কমিশনের প্রতি আহ্বান জানান।
 
এ সময় প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এবং রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর