জাতীয় সংসদে অধিবেশনের ফাঁকে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে দেখা গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এ সময় নিজের হাতে শিশুদের চকলেট বিতরণ করেন তিনি। আবেগঘন মুহূর্তটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে বিষয়টি তুলে ধরেছেন সাংবাদিক বুরহান উদ্দিন।
সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত ছবিতে দেখা যায়, সংসদ অধিবেশনের এক ফাঁকে একদল শিক্ষার্থী ও শিশু-কিশোরের মধ্যে চকলেট বিতরণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশুদের পাশাপাশি সেখানে উপস্থিত অন্যদেরও হাস্যোজ্জ্বল দেখা যায়।
ছবিটির সঙ্গে দেওয়া পোস্টে বুরহান উদ্দিন লিখেছেন, ‘জাতীয় সংসদ অধিবেশনের ফাঁকে…। ছেলেটা হয়তো চকলেট নেওয়ার সময়ও বিশ্বাস করতে পারছিল না কার হাত থেকে নিচ্ছে…।’
উল্লেখ্য, সংসদ অধিবেশনের আনুষ্ঠানিক পরিবেশের বাইরে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এমন আন্তরিক মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর নজর কেড়েছে।
