শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৩ PM

নিজের ৬২তম জন্মদিনে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ আদায় শেষে রাজধানীর বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তাদের পছন্দের খেলার বিষয়ে জানতে চান এবং উপহার হিসেবে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা জানান, বৃষ্টিস্নাত দিনে জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত একদল শিশু-কিশোরের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি কে কোন খেলা পছন্দ করে, তা জানতে চান তিনি।

আলাপচারিতার একপর্যায়ে শিশু-কিশোরদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় শিশুরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

জন্মদিনের বিশেষ দিনে শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সৌহার্দ্যপূর্ণ সময় কাটানো এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।