শীতের আমেজের মাঝে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ এএম

এখনও শীতের আমেজ থাকলেও আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এই দিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, এসময় দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্র ছিল সিলেটের শ্রীমঙ্গলে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পর্যালোচনায় এ সময়ের রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।  

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর