সাতবাড়িয়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে সাউন্ড সিস্টেম সামগ্রী মাদ্রাসায় বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

আজ ১৭ সেপ্টেম্বর রোজ (বৃহস্পতিবার) বিকেলে মতলব উত্তরে সাতবাড়িয়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে নন্দলালপুর সাতবাড়িয়া গাউছিয়া নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র মধ্যে সাউন্ড সিস্টেম সামগ্রী মাদ্রাসার প্রিন্সিপাল এর হাতে তুলে দেওয়া হয়।

বিতরণের সময় উপস্থিত ছিলেন সাতবাড়িয়া সমাজ কল্যাণ সংঘের সভাপতি মোঃ হোসেন বেপারী, প্রতিষ্ঠাতা ও কোষাধ্যক্ষ মোঃ আল আমিন শুভ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোঃ আল আমিন শুভ বলেন, আমাদের ‘সাতবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ’ সংগঠনটি প্রহেলা মে ২০২৫ সনে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরুতে আত্ম-মানবতার কল্যাণে মানুষের পাশে দাড়িয়ে সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছেন সংগঠনটি। ভবিষ্যতে সমাজের উন্নয়ন ও মানবিক কাজে বেশ ভূমিকা পালন করবেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন