২০২৬ সালের হজে অংশগ্রহণকারী বাংলাদেশি সরকারি-বেসরকারি হজ যাত্রীদের জন্য মক্কা মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হজ কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম। আগামী ১৮ এপ্রিল থেকে বাংলাদেশি হজ ফ্লাইট শুরুতে কোন প্রকার বাধা নেই বলেও জানান তিনি।
সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মক্কায় বাংলাদেশ হজ মিশন ও বেসরকারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশনের (হাব) প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
এতে করে আসন্ন হজে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী ৭৮ হাজার পাঁচ শ হজ যাত্রীর হজ পালনে মক্কা মদিনায় আবাসন, ট্রান্সপোর্ট সুবিধা ও মিনা মুজদালিফায় তাবু নির্ধারণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
