হামজার অন্যরকম অভিষেক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৫:১০ এএম

সতীর্থদের কাছে হামজা চৌধুরী প্রেরণা, মাঠের নেতা। নেতৃত্বটা প্রাতিষ্ঠানিক রূপ পেল অধিনায়কের বাহু-বন্ধনিতে। ২০২৫ সালের ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক, অধিনায়ক হিসেবে অভিষেক হল টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে।

আগেরদিন হামজা বলেছিলেন, ‘কোচ আমাকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিলে কোনো সমস্যা নেই।’ এই ফুটবলারের কণ্ঠে ছিল বিনয়ও, ‘১০০’র কাছাকাছি ম্যাচ খেলেছেন—এমন ফুটবলারও দলে আছেন। দিনশেষে কোচের সিদ্ধান্তটাই শেষ কথা।’ কখনও রক্ষণে নেমে প্রতিপক্ষ দলের আক্রমণ রুখেন, কখনও মাঝমোঠ থেকে খেলা গড়েন; দলের প্রয়োজনে আক্রমণেও যোগদেন হামজা চৌধুরী। মাঠের পজিশন ঠিক রাখতে, দলকে ব্যস্ত থাকতে দেখা যায় এই ফুটবলারকে। অধিনায়কের দায়িত্ব প্রদানের মাধ্যমে থমাস ডুলি সঠিক ব্যক্তিকেই বেছে নিলেন—এমনটা মনে করা হচ্ছে।

আগের ম্যাচের একাদশ থেকে ফয়সাল আহমেদ ফাহিম, জামাল ভূঁইয়া ও বিশ্বনাথ ঘোষকে বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে স্কোয়াডে এসেছেন মোহাম্মদ ইব্রাহিম, হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। এদিন গোলপোস্টে ছিলেন মেহেদি হাসান শ্রাবণ। সেন্টারব্যাক পজিশনে তারিক কাজীর সঙ্গে ছিলেন জিদান উইসুফ। লেফটব্যাক জায়ান আহমেদ, রাইটব্যাক পজিশনে ছিলেন সাদ উদ্দিন।

শামিত সোমকে মাঝমাঠের বামদিকে রেখে রাখা থমাস ডুলি হামজা চৌধুরীকে রেখেছিলেন মাঝে, ডানদিকে ছিলেন সৈয়দ কাজেম শাহ কিরমানী। আক্রমণভাগের কেন্দ্রে আগের ম্যাচের গোলদাতা মোহাম্মদ ইব্রাহিমকে রাখা হয়েছিল। লেফট-উইংয়ে ছিলেন ফারহান আলী ওয়াহিদ, ডানদিকে ছিলেন রাকিব হোসেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন