হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের ও হাম সন্দেহে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৫৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৯৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮৮ জন, গত ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩ হাজার ৮০৫ জন।

১৫ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ১০৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৮৫ জনের।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর