১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে ভিএফএস গ্লোবালের ভিসা সেন্টার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম

বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ রাখ‌বে ভিএফএস গ্লোবাল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ এক ঘোষণায় এই তথ্য জা‌নি‌য়ে‌ছে ভিএফএস গ্লোবাল।

ভিএফএস জানায়, নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দেশের ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ থাকবে। ওই দুই দিনে যেসব আবেদনকারীর ভিসা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের সঙ্গে ভিএফএস গ্লোবালের কর্মীরা ই-মেইল অথবা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে নতুন তারিখে অ্যাপয়েন্টমেন্টর্ক্ষ্যের্ধারণ করবেন।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে ভিসা আবেদনকারীদের ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট www.vfsglobal.com ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর