১২ সদস্যের দূর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করল বিএনপি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ এএম

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ১২ সদস্য বিশিষ্ট পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বিএনপি। কমিটিতে যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আহ্বায়ক ও আরেক যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে সদস্য সচিব করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) দলের সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কমিটির সদস্যরা হলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাস, সহ-ধর্ম বিষয়ক সম্পাদ অমলেন্দু দাস অপু, জন গোমেজ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, রমেশ দত্ত, যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক পার্থ দে মন্ডল, ছাত্রদলের সাবেক সহ সভাপতি জয়দেব রায়, সাবেক ছাত্রনেতা মিল্টন বৈদ্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন