‘২৪-এ পুলিশের গুলিতে শহীদ হওয়া হৃদয় আজ বিকেলে বাড়ি ফিরেছেন’ শিরোনামে ভুয়া ফটোকার্ড প্রচার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৬, ০৮:১৬ এএম

সম্প্রতি, ‘২৪-এ পুলিশের গুলিতে শহীদ হওয়া হৃদয় আজ বিকেলে বাড়ি ফিরেছেন’ শিরোনামে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল ২৪-এর একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

তবে অনুসন্ধানে জানা যায়, চ্যানেল ২৪ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, গণমাধ্যমটির লোগো এবং ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

 

বিস্তারিত

প্রচারিত ফটোকার্ডটিতে চ্যানেল ২৪-এর লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ‘০৫ অক্টোবর ২০২৬’ উল্লেখ রয়েছে। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে চ্যানেল ২৪-এর ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

পরবর্তীতে চ্যানেল ২৪ কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটি তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায়, চ্যানেল ২৪ কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটিতে থাকা ফন্টের মধ্যে পার্থক্য রয়েছে।

অতএব, ‘২৪-এ পুলিশের গুলিতে শহীদ হওয়া হৃদয় আজ বিকেলে বাড়ি ফিরেছেন’ শিরোনামে চ্যানেল ২৪-এর ফটোকার্ডটি ভুয়া।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন