৬০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা দুই বোন আটক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৭:৫১ পিএম

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা দুই বোনকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকা থেকে মাদকসহ তাদের আটক করা হয়।

ধৃতরা হলো, উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত নূর হোসেনের দুই মেয়ে রোকেয়া খাতুন (৩৯) ও ইয়াসমিন (৩১)।

বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ দুই নারীকে আটক করা হয়েছে। জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর