চাঁদপুরের মতলব উত্তরে ৮১০ গ্রাম গাঁজা এবং ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাদ্দাম হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় বেলতলী লঞ্চঘাট সংলগ্ন চিতাশালা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাদ্দাম হোসেন উপজেলার রায়েরকান্দি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই সাদেকুর রহমান ও এএসআই মোশারফ হোসেনের একটি দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
৮১০ গ্রাম গাঁজা ও ১১ পিস ইয়াবাসহ মতলবে মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম
৮১০ গ্রাম গাঁজা ও ১১ পিস ইয়াবাসহ মতলবে মাদক ব্যবসায়ী গ্রেফতার
