রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় সারা দেশেই শোকের পরিবেশ বিরাজ করছে। এমন ঘটনায় দেশের ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে আবেগঘন বার্তাও দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। নিজের ভেরিফাইড পেজে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার […]
বিস্তারিত পড়ুননেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
শিরোপা ধরে রাখার জন্য শেষ ম্যাচে নেপালের বিপক্ষে এক পয়েন্ট অর্থাৎ ড্র দরকার ছিল বাংলাদেশের। ড্র নয়, বাংলাদেশের মেয়েরা জয়ের রথে চেপেই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। গত বছর ভারতের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সে ম্যাচটা ছিল নানা নাটকীয়তায় ভরা। নির্ধারিত সময় শেষে টসের মাধ্যমে শিরোপা নির্ধারণ, তবে সেই টস যে শিরোপা নির্ধারণের […]
বিস্তারিত পড়ুনবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের শোক
বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছে ভারত ও পাকিস্তানের সরকার। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় এক শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখবোধ করছি, যেখানে নিহতের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। তিনি বলেন, পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত […]
বিস্তারিত পড়ুনবিমান বিধ্বস্তে শোক জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে ভিডিওবার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে তার এ ভিডিও বার্তাটি পোস্ট করা হয়।
বিস্তারিত পড়ুনউত্তরায় বিধ্বস্ত বিমানের পাইলট নিহত
রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মারা গেছেন। সোমবার (২১ জুলাই) বিকেলে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
বিস্তারিত পড়ুনবিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ১৯
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯-এ। আর হতাহত হয়েছেন অর্ধশতাধিকের বেশি। ফায়ার সার্ভিস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তার মধ্যে বার্ন ইনস্টিটিউটে ২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড […]
বিস্তারিত পড়ুনদেশের জন্য সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। রবিবার তিনি সেনা সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ‘সেনা সদর নির্বাচনী পর্ষদ-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথম পর্বের এই পদোন্নতি […]
বিস্তারিত পড়ুনপুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর
লালমনিরহাটের মোগলহাট এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ধাওয়ায় পালানোর সময় ধরলা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক যুবক। রোববার (২০ জুলাই) সকালে মোগলহাট ইউনিয়নের ছয়মাথা ধরলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবকের নাম শ্রী শান্ত কুমার (২০)। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নওডাঙ্গা ইউনিয়নের মিলন কুমারের ছেলে। অপর যুবক কমল চন্দ্র বিশ্বাস (২৮) ডিবি পুলিশের […]
বিস্তারিত পড়ুনগাজায় ইসরায়েলি বর্বরতায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় একদিনে কমপক্ষে আরও ১১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ছিলেন ত্রাণের আশায় জড়ো হওয়া ক্ষুধার্ত মানুষ। এ হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সম্প্রতি মোবাইল ফোনে ধারণা করা একটি ভিডিওর সত্যতা খুঁজে বের করে আল জাজিরা। […]
বিস্তারিত পড়ুনবাংলাদেশ একাদশে ফিরলেন তাসকিন
বাংলাদেশ একাদশে ফিরলেন তাসকিন মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ আর পাকিস্তান। শেরে বাংলায় টস জিতেছেন লিটন দাস, প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই ম্যাচে বাংলাদেশ একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টির একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম।বাংলাদেশ একাদশপারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন […]
বিস্তারিত পড়ুন