বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বিশেষ নিরাপত্তা পাবেন না

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৪:১৭ পিএম

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তী সরকার সব বৈষম্য দূর করতে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে। বর্তমানে সংসদ না থাকায় এ আইন রহিত করার জন্য অধ্যাদেশ জারি করা প্রয়োজন। এ প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদ ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশের’ খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের আইনি যাচাই (ভেটিং) সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

এ ছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ’ এবং কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষিত ব্যক্তিদের নিরাপত্তা দেওয়ার জন্য ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’ প্রণয়ন করা হয়েছিল।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন