কুমিল্লায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা  আটক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৪ পিএম

অপরাধ চিত্র ডেস্ক ::

কুমিল্লায় ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে  আটক করা হয়েছে। এসময় ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কুমিল্লার সদস্যরা৷ 

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী শরনার্থী ক্যাম্পের নুরুল আলমের ছেলে মো: ইউনুস (২২) ও নুরুল হকের ছেলে ইসমাইল (২৮)। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, দুই রোহিঙ্গা নাগরিক কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে কুমিল্লা আসার সময় পদুয়ার বাজার বিশ্বরোড হতে আটক করা হয়। পরে উপ-পরিদর্শক মো. মুরাদ হোসেন বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। 

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, দুপুরের দিকে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের দুজনেই রোহিঙ্গা। তাদের আদালতে পাঠানো হয়েছে। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন