ক্ষেতলালে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১২ এএম

নিজস্ব প্রতিবেদন ::

জয়পুরহাটে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল এলাকার মালিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ওসি রাজিবুল ইসলাম।

পুলিশ জানায়, সকালে জয়পুরহাট থেকে ছেড়ে আসা ট্রাকটি ক্ষেতলাল এলাকার মালিপাড়ায় পৌঁছালে, বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা পাঁচজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন