৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫১ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কারপুরের পাটহাত্তা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম।

স্থানীয় জনতা ও পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশু ও অভিযুক্ত কিশোর কাঁচপুরের পাটহাত্তা এলাকার ভাড়াটিয়া। ভুক্তভোগীকে নিজ ঘরের ওয়াশরুমে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। এমন অভিযোগে এলাকাবাসী তাকে আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করে।

অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম জানান, অভিযুক্তকে স্থানীয় জনতা আটকের খবরের সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর