জামালপুরে জাতীয় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৩ পিএম

বিল্লাল হোসাইন, জামালপুর ::

জামালপুরে জাতীয় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা-২০২৩ এর ক্রীড়া সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস জামালপুর পি.টি.আই মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে। 

প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম. এম মিজানুর রহমান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল প্রমুখ। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর