সেই ২০১৬ সালের কথা। ধর্মশালায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ওমানের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। ৬৩ বলে ১০ চার আর ৫ ছক্কায় তার ওই ইনিংসটিই ছিল বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম সেঞ্চুরি। তারপর কেটে গেছে ৯ বছর ২ মাস। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন তরুণ পারভেজ হোসেন ইমন। গত শনিবার শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ৫ চার আর ৯ ছক্কায় সেঞ্চুরি হাঁকিয়েছেন ইমন।
যখন আউট হয়েছেন, ইনিংসের ৫ বল বাকি। কাঁটায় কাঁটায় ১০০ রানে থেমেছেন ইমন। অথচ সুযোগ ছিল দেশের প্রথম সেঞ্চুরিয়ান তামিমের ১০৩ রানের ইনিংসটিকে ছাড়িয়ে যাওয়ার। সেটা হয়নি। তবে রেকর্ড ভাঙতে না পারলেও ‘বড় ভাই’ তামিমের অভিনন্দন ঠিকই পেলেন ইমন। তামিম এক ফেসবুক পোস্টে রাতেই ইমনকে অভিনন্দন জানিয়েছেন।
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৩:৩৫ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরও খবর
১
বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবসে নাটোরে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ
২
আসিয়ান-রাশিয়া সম্পর্ক জোরদারে খাদ্য ও জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর আহ্বান আনোয়ারের
৩
নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শাহদাত হোসেন লিটনকে ফুলেল শুভেচ্ছা
৪
ধর্ষক-মাদকের পক্ষে তদবির করলে হাজতে পাঠানো হবে: আইনমন্ত্রী
৫
