আগস্ট থেকে ঢাকার দুই সিটিতে চলবে ই-রিকশা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৪:১৭ পিএম

ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরা এলাকায় আগামী আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উদ্ভাবিত তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশা।

শনিবার (২৮ জুন) গুলশানের নগর ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) এ ই-রিকশার চালক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।

এ উপলক্ষে জানানো হয়েছে, স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে এবং ব্র্যাকের সহায়তায় ঢাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম পর্যায়ে ‘মাস্টার ট্রেইনার’ তৈরি করা হবে, যারা পরে মাঠপর্যায়ে চালকদের প্রশিক্ষণ দেবেন।

প্রশিক্ষণার্থীদের তালিকায় যুব উন্নয়ন অধিদপ্তর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থী, যুব মহিলা ও পুরুষ মিলে ২০০ জন এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে ১০০ জনসহ মোট ৩০০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর