তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে জামায়াত আমিরের শুভেচ্ছা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এই অভিনন্দন জানান।

ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’এর আগে আজ সকাল ১০টার দিকে তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এসে প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতি ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিমানটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হয়। বেলা ১১টা ৩০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান গণঅভ্যর্থনা স্থলের দিকে রওনা দিলেও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর ১টার আগেই গুলশানের বাসায় পৌঁছান।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর