নারীর নিকাব টেনে খুললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ, দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ এএম

গত বুধবার মুম্বাইয়ে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম)’ সদস্যরা বিক্ষোভ করেন। তাঁরা নীতীশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার দাবি জানান।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ যখন একজন বিক্ষোভকারী নারীকে টেনে নিয়ে যাচ্ছিল, তখন তিনি চিৎকার করে বলছিলেন, ‘এক মুসলিম নারীকে অপমান করা হয়েছে।’ সেখানে হিজাব পরা আরেকজন বলেন, ‘নীতীশ কুমারের পদত্যাগ করা উচিত।’

ভারত-শাসিত কাশ্মীরের সাবেক অভিনেত্রী জায়রা ওয়াসিম নীতীশ কুমারের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ দাবি করেন। তিনি এক্সে লেখেন, ‘একজন নারীর মর্যাদা ও শালীনতা খেলার বিষয় নয়। ক্ষমতা মানে সীমা লঙ্ঘনের অনুমতি নয়।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন