ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ এএম

তারেক রহমান। ফাইল ছবি
তারেক রহমান। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার তারেক রহমানের পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। শায়রুল কবির খান আরও জানান, সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয় থেকে আজ বেলা ১১টা ১০ মিনিটে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর