চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছেছেন।
আজ বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়ি ১৯৬ নম্বর বাসায় পৌঁছে। এদিন দুপুর থেকেই বাসার আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
এর আগে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে পূর্বাচলের গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ত্যাগ করে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন এবং সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সেখানে পৌঁছান।
দুপুর ১২টা ৩৫ মিনিটে বিমানবন্দর থেকে বিশেষ বাসে করে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রওনা দেন। পথে সড়কের দুই পাশে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট পর তিনি সংবর্ধনাস্থলের মঞ্চে পৌঁছান।
