ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারেনি ৮ ফ্লাইট

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ এএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশাজনিত কারণে বেশ কয়েকটি ফ্লাইট নিরাপত্তার স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) শাহজালাল বিমানবন্দরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়-৩টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, ৪টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে ও ১টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়-আবহাওয়া স্বাভাবিক হলে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে। বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসমূহ প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা প্রদান করেছে।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন