অন্তর্বর্তী সরকার কারো পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয়।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলা বালক সরকারি স্কুল মাঠে ভোটার সচেতনতা ক্যারাভান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করছি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এ নির্বাচন হবে।

তৌহিদ হোসেন বলেন, আগামী সংসদ নির্বাচনের বিশেষ গুরুত্ব কয়েকটি কারণে। এর মধ্যে একটি হলো, গত ১৫ বছরে সত্যিকারার্থে কোনো নির্বাচন হয়নি। সর্বশেষ প্রকৃত নির্বাচন হয়েছে ২০০৮ সালে।

তিনি আরও বলেন, ৩০ বছরের নিচে যুবকরা আজ পর্যন্ত ভোট দিতে পারেনি। তারা সত্যিকারার্থে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি। এবার আমার লক্ষ্য প্রত্যেক মানুষ যাতে ভোট দিতে পারে, সে জন্য কাজ করছি।

এ সময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর